নাগরপুরে শেখ রাসেল দিবস উদযাপিত


কেএম সুজন, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৮ অক্টোবর), সকালে নাগরপুর উপজেলা প্রশাসন শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান,সহকারী প্রোগ্রামার মোঃ হাবিবুর রহমান, সহকারী প্রকৌশলী ( এলজিইডি) মাহবুবুর রহমান,মহিলা কর্মকর্তা সালমা বেগম,সহকারী শিক্ষা অফিসার ফুয়াদ হোসেন,নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইন্জিনিয়ার মোঃ মেসবাহুল হক প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



