দেশজুড়ে

জামালপুরে বিজিবির অভিযানে ১৭ লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে বিজিবির অভিযানে ১৭ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন ৬ অক্টোবর বুধবার রাতে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তিনি আরও জানান হিজলামারী এবং মোল্লারচর বিওপির বিজিবির টহল দলের অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ৫৭৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ১৭,২৪,৪০০ টাকা।

মুনতাসির মামুন বলেন , সীমান্তে সকল ধরণের চোরাকারবারি প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

এই বিভাগের আরও সংবাদ