দেশজুড়ে

মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান

নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর প্রতিনিধিঃ সরকার ২২ দিন সারা দেশে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করেছে। তার ধারাবাহিকতায় পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় চলছে কঠোর অভিযান।

এদিকে জেলার ইন্দুরকানী উপজেলার কচা, বলেশ্বর, লাহুড়ি ও টগড়া’সহ কয়েকটি স্থানে গতকাল সকাল থেকেই নদীতে চলছে মোবাইল কোর্ট এর অভিযান।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলি, মেরিন ফিসারিজ অফিসার জান্নাতুল ফেরদৌস মৌ, ফিল্ড অফিসার মোতালেব ও পুলিশ সদস্য’সহ অন্য অন্য কর্মকর্তা বৃন্দ।

আজ মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১২ টার দিকে উপজেলা ভবনের সামনে উদ্ধারকৃত প্রায় ৮/৯ হাজার মিটার জাল পোড়ানো হয়।

মৎস্য কর্মকর্তা সরদার জুলফিকার আলি বলেন, আমরা এ অভিযান ৪ অক্টোবর থেকে শুরু করেছি শেষ করবো ২৫ অক্টোবর মোট ২২ দিন এ অভিযান চলবে। অনেক জেলে মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন আমরা এই জাল গুলো আটক করেছি। আমাদের অভিযান জিরো টলারেন্স দিয়ে সম্পূর্ণ নদীটাকে পাহারায় রেখেছি। প্রশাসন এবং জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল বারি স্যারের নেতৃত্বে সম্পর্ণ সজাগ দৃষ্টি রাখতেছি। সরকারি নিষেধাজ্ঞা যেন বাস্তবায়ন হয় এজন্য আমরা সচেষ্ট আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও সংবাদ