নীলফামারীতে “বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” এর ১০ম বর্ষপূর্তি উদযাপন!


মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারিতে বাংলাদেশের অন্যতম সামাজিক সংগঠন “বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল” এর ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর ) সংগঠনের ১০ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল নীলফামারী জেলা ইউনিট এর উদ্যোগে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্থানে ১০ টি ফলজ ও ১০ টি বনজ চারাগাছ লাগানো হয়।
বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল নীলফামারী জেলা ইউনিট এর সভাপতি জনাব, সাকিল সিহাব বলেন আমাদের সংগঠন সফলতার সাথে আজ ১০ম বর্ষে পদার্পণ করেছে আমরা সারা দেশে আমাদের ইউনিট গুলো কেন্দ্রীয় কমিটির নির্দেশে সামাজিক সচেতনতার কথা বিবেচনা করে বড় কোনো অনুষ্ঠান পালন করিনি।আমরা শুধু মাত্র বৃক্ষ রোপণ সম্পন্ন করেছি।করোনা অতিমারির কথা মাথায় রেখে আমরা সীমিত পরিসরে বৃক্ষ রোপণ সম্পন্ন করেছি।
উল্লেখ্য যে, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিল ২০১১ সালের ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী ছাত্রের হাত ধরে পথচলা শুরু করে। শুরু থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে আম গাছ,আতা গাছ ও বনজ চারাগাছ রোপণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা ইউনিট এর সদস্য মাঈন উদ্দিন, মুজিব, রাহুল, রায়হান প্রমুখ।



