দেশজুড়ে

নান্দাইলে আব্দুল মতিন মাস্টারের ইন্তেকাল

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের শেখ বাড়ির নিবাসী দিলালপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, এডভোকেট আব্দুল আহাদের বড় ভাই আব্দুল মতিন মাস্টার ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজীউন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত কারনে নানান রোগে ভোগছিলেন বলে পারিবারিক সূত্র জানাগেছে। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

দিলালপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ২০১০ সালে তিনি অবসর গ্রহন করেন। অবসর জীবনে তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারনে নানান রোগে ভোগছিলেন। পরে সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মরহুমের জানাজা নামাজ আজ দুপুর ২:৩০ মিনিটে মরহুমের নিজ বাড়ীতে সম্পন্ন করার পরে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।

এই বিভাগের আরও সংবাদ