মানবিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে নৌকার মনোনয়ন চান সাবেক ছাত্রনেতা সাইদূর রহমান


এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৯০ দশকের কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান ৩নং নান্দাইল ইউনিয়নের বিভিন্ন জনবহুল স্হানে দিনরাত জনসংযোগ করে যাচ্ছেন। মানবিক ইউনিয়ন গঠনে সকলের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চেয়ে যাচ্ছেন।
তিনি জাতীয়ভাবে সমাজসেবা ও করোনাকালী মানবিক কাজের জন্য একাধিকবার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এছাড়াও তিনি ৯০ দশকের সাবেক কারা নির্যাতিত ছাত্রনেতা। শহীদ স্মৃতি আদর্শ সরকারী কলেজের সাবেক এজিএস, লেখক ও কলামিস্ট। গরীব ও মেহনতী মানুষের অহংকার, মানবতার ফেরিওয়ালা মোঃ সাইদুর রহমান।
তিনি সারা নান্দাইলের মানুষের কাছে একজন পরিচিত মানবিক মানুষ।এই মহামারী করোনা কালে সারা নান্দাইলের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। সকল স্বেচ্ছাসেবীদের সাথে নিয়ে ঘুরেছেন,পাড়া,মহল্লা হাট,বাজারে। মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন ত্রাণসামগ্রী। নান্দাইল উপজেলা আওয়ামী রাজনেতির মাঠে একজন অতি পরিচিত মুখ। তিনি বর্তমানে ৩নং নান্দাইল ইউনিয়ন কৃষকলীগের সিনিয়ার সহ-সভাপতি এবং ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।
৩নং নান্দাইল ইউনিয়নকে একটি মানবিক ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মনোনয়ন চান।



