দেশজুড়ে

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মো. ইসমাঈল (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় মো. ইব্রাহীম হোসেন (২৪) নামে অপর আরোহী আহত হয়। শনিবার রাত সোয় ৭টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার উমপাড়া এই ঘটনা ঘটে। নিহত মো. ইসমাঈল চাঁদপুরের দুর্গাদী এলাকার মো. সোহেলের পুত্র।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল-৪১ ০২৭৬) মাওয়ার দিকে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় মামুনের মেইলের সামনে একটি দ্রæতগতির অজ্ঞাত যাত্রীবাহী বাস পিছন থেকে মাওয়া গামী বাইকটিকে সজোরে ধাক্কা দিলে আরোহীরা ছিটকে সড়কে পড়ে। এ সময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ডিউটি অফিসার এসআই মো. হানিফ জানান, ময়না তদন্তের জন্য লাশ প্রেরনের প্রস্তুতি চলছে। আহত আরোহীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ