ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা -২০২১ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: সনাতনধর্মী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার (বিপিএম) এর নির্দেশক্রমে ঢাকার ধামরাই থানার আয়োজনে ধামরাই উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর ও নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) সকাল এগারটার দিকে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বিপিএম।
একই সময় সাভার থানা, আশুলিয়া থানা,দোহার থানা,কেরানীগঞ্জ থানা ও নবাবগঞ্জ থানায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন -শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ’সময় ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বরুণ কুমার ভৌমিক নয়ন ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে এ’মতবিনিময় সভায় অংশ গ্রহণ করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
এ’সময় ধামরাই থানায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ পারভেজ,পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস,ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল( বাবু), ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার সহ ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিবৃন্দ



