২০১৬ সাল থেকে মাদকাসক্ত পরীমনি


চলচ্চিত্র নায়িকা পরীমনি ২০১৬ সাল থেকে মাদকাসক্ত। তিনি মদ্যপানের পাশাপাশি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইস সেবন করতেন নিয়মিতচলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সরবরাহ করতেন। বৃহস্পতিবার বিকালে র্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব কথা বলেন।
তিনি বলেন, পরীমনির নাম শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি। তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানা গেছে, তিনি ২০১৪ সালে সিনেমা জগতে আসেন। এপর্যন্ত ৩০টি সিনেমা ও ৫/৭ টি টিভিসিতে অভিনয় করেছেন। তাকে পিরোজপুর থেকে ঢাকায় সিনেমা জগতে আনে গ্রেফতার হওয়া নজরুল ইসলাম রাজ।
র্যাব কমান্ডার খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীমণি জানান, ২০১৬ থেকে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন শুরু করেন। মাত্রাতিরিক্ত চাহিদা মেটাতে তিনি বাসায় একটি মিনিবার করেছেন। মিনিবার থাকায় তার বাসায় পার্টির আয়োজন করা হতো। সেই পার্টিতে বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করতেন রাজ।
রাজধানীর বনানীর বাসা থেকে আলোচিত অভিনেত্রী পরীমনিকে আটকের সময় বিপুল পরিমাণ মদ, ইয়াবা, ভয়ংকর মাদক আইস ও এলএসডি পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। বনানীর ১৯/১ লেক ভিউ ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে পরীমনিকে বুধবার রাতে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টায় রাজের বাসায় অভিযান চালায় র্যাব। টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাজধানীর বনানীর বাসা থেকে রাজকে আটক করেন র্যাব সদস্যরা।
রাব সূত্রে জানা গেছে, পরীমনির বাসার সেলফে সাজানো ছিল বিদেশি মদ। এমনকি ফ্রিজও ভর্তি ছিল নামী-দামি ব্র্যান্ডের মদে। এর পাশাপাশি তার বাসায় মিলেছে ইয়াবা ও ভয়ংকর মাদক এলএসডি ও আইস । বনানীর বাসা থেকে মাদকসহ আটক পরীমনি ও প্রযোজক রাজসহ চার জনকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব।



