রাজধানী

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, চালকসহ গাড়ি জব্দ

এস, এম,মনির হোসেন জীবন: রাজধানীর খিলগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। নিহতের নাম ইতি আক্তার। খিলগাঁও থানা পুলিশ পরে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানচালককে আটক ও গাড়িটি জব্দ করেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া আজ বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুমিল্লা জেলার তিতাস থানার মোহনপুর গ্রামের কামাল হোসেনের মেয়ে। খিলগাঁও থানা এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার আজ শিশু ইতির মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নিহত শিশুর বড়ভাই দেলোয়ার হোসেন দিলার উদ্বতি দিয়ে পুলিশ জানান, আমার বাবার টিবি রোগে ভুগছিলেন। অপারেশনের পরে পুরোপুরি ভাবে সে অচল হয়ে পড়েছে। তাকে কোথাও নিয়ে গেলে একজনের সাহায্য লাগতো। বুধবার দুপুরে ইতি বাবার জন্য খাবার নিয়ে আসার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইতি মারা যায়।

দেলোয়ার হোসেন দিলা আরো জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মোহনপুরে । বাবার নাম কামাল হোসেন। বর্তমানে তারা খিলগাঁও রেললাইন বস্তিতে পরিবার নিয়ে থাকেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন কুমার জানান, এলাকার লোকজনের মুখে জানতে পারি রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ইতি আক্তার নামে এক শিশু মারা যায়। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানচালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ