আন্তর্জাতিক

বিদেশি মুসল্লিদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার

করোনা পরিস্থিতির কারণে বিদেশিদের সৌদি আরবে ওমরাহ পালনের সুযোগ ছিলো না। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিদেশি মুসল্লিদের পবিত্র ওমরাহ পালনের অনুমতি দিয়েছে সৌদি সরকার।

১৪৪৩ হিজরি সনের ১ মহররম অর্থাৎ আগামী ১০ আগস্ট থেকে ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে কোন কোন দেশ থেকে যাওয়ার অনুমতি দেওয়া হবে, সেই তালিকা প্রকাশ করেনি সৌদি আরব। সীমিত পরিসরে হজ আয়োজনের পর রবিবার এই সিদ্ধান্ত জানায় দেশটি।

এই বিভাগের আরও সংবাদ

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক জাতীয় কমিটির সদস্য হানি আল-ওমাইরি আল আরাবিয়া বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। গালফ নিউজ-এর খবর।

তিনি বলেন, ওমরাহ পালনে বিদেশ থেকে আগতদের নিরাপত্তা নিশ্চিত করতে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা এবং নিয়ম-কানুন কঠোরভাবে মেনে চলতে হবে।

উল্লেখ্য, রবিবার (২৫ জুলাই) থেকেই সৌদি আরবে বসবাসরত মুসল্লিরা ওমরাহ পালনের অনুমতি পেয়েছেন।

এই বিভাগের আরও সংবাদ