ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ


কক্সবাজারের ইনানীতে গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণের পর খানে সার্ভে কাজ করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্সে) এর ৭ কর্মী দ্বগ্ধ ও আহত হয়েছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ ও রিক মেকানিক মোহাম্মদ জনি। এছাড়া, বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুণ্ডলি বের হয়। এতে বাপেক্সের সাতজন দগ্ধ হন।
তিনি আরও জানান, এ ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।





