মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের দাবিতে সম্মেলন অনুষ্ঠিত


মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মাদ্রাসা সহ দেশের সকল শিক্ষা ব্যবস্থা অনতিবিলম্বে জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলে বাংলাদেশ মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে তৃতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা হলরুমে অত্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনে সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, সহকারী অধ্যাপক কে এম শামীম এর সভাপতিত্বে এবং টাঙ্গাইল জেলার শাখার সম্পাদক মোঃ এলিন তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমজিটিএ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির মহাসচিব ফিরোজ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা বেসরকারি শিক্ষা ব্যবস্থার নানা বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার সিংহভাগ পরিচালিত হয় বেসরকারি শিক্ষক কর্মচারীদের মাধ্যমে। অথচ যুগের পর যুগ ধরে তারা চরম বৈষম্যের শিকার হয়ে আসছেন। বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসা সহ সকল শিক্ষা ব্যবস্থা অনতিবিলম্বে জাতীয়করণ করা এখন সময়ের দাবি।
অনুষ্ঠানের বিএমজিটিএ- এর কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া তুলে ধরেন এবং তা দ্রুত বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
সম্মেলনে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসা থেকে আগত পিপুল সংখ্যক জেনারেল শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে কে এম শামীম সভাপতি এবং মোঃ এলিন তালুকদারকে সম্পাদক করে টাঙ্গাইল জেলার আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা করা হয়।





