গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা গড়তে সোনারগাঁও সার্ক ফোয়ারার সৌন্দর্যবর্ধনে উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের সোনারগাঁও সার্ক ফোয়ারার সৌন্দর্যবর্ধনে উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক কর্মকর্তা সাইফুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আবদুল হাই।
সোনারগাঁও সার্ক ফোয়ারার সৌন্দর্যবর্ধনের মাধ্যমে এলাকার পরিবেশ ও নান্দনিকতা বাড়ানোর পাশাপাশি রাজধানীকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনমূলক উদ্যোগ রাজধানীবাসীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





