রাজধানী

উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে পাঠানো হবে।

কি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে সে বিষয়টি জানতে চাইলে মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটা মিটিংয়ে আছি পরে কথা বলব।

জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মধ্যরাতে তাকে ডিবি কার্যালয় নিয়ে যায়। তবে কোন কারণে তাকে ডিবি গ্রেপ্তার দেখিয়েছে সে বিষয়টি জানা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ