সিরাজগঞ্জ

শাহজাদপুরে বিস্ফোরক মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল কাদের মিঠু এবং গারাদহ ইউনিয়ন আওামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাইদকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

গত (৯ নভেম্বর) সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শাহজাদপুর উপজেলার কায়েমপুর গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুল কাদের মিঠুকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ।অন্যদিকে একই রাতে আবু সাইদকেও গারাদহ এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইন ও সন্ত্রাস বিরোধী আইন দায়ের করা মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ