রাজধানী
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন


রাজধানীর শেরেবাংলা নগর থানার মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাগুলোর বিষয়ে জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ৬টা ৪০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া শিল্পাঞ্চল থানার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় আহত বা হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।



