জাতীয়

নভেম্বরের প্রথম ৭ দিনে প্রবাসী আয় এলো ৮৭ কোটি ৮৫ লাখ ডলার

নভেম্বর মাসের প্রথম সাত দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধপথে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৮৭ কোটি ৮৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৪ টাকা ৩২ পয়সা হিসাবে) যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৮৫৬ কোটি টাকা। রবিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ২২.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

গত বছরের নভেম্বরের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬৪ কোটি ৭০ লাখ ডলার।

অর্থবছরের সার্বিক চিত্রে দেখা যায়, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ২৩৪ কোটি ৪০ লাখ (১২,৩৪৪ মিলিয়ন) মার্কিন ডলার।

যা আগের অর্থবছরের (২০২৫ সালের ১ জুলাই থেকে ৭ নভেম্বর) একই সময়ে ছিল ১ হাজার ৮৬ কোটি ৫০ লাখ (১০,৮৬৫ মিলিয়ন) ডলার। অর্থাৎ চলতি ২০২৬-২৭ অর্থবছরে (৭ নভেম্বর পর্যন্ত) বার্ষিক রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩.৬ শতাংশ।

আলোচ্য সাত দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৭৩ লাখ ৭০ হাজার ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি– ৬১ কোটি ১০ লাখ ১০ হাজার ডলার। আর দেশে কার্যরত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ১০ হাজার ডলার।

এই বিভাগের আরও সংবাদ