ময়মনসিংহ

নান্দাইলে জানাজা থেকে ফেরার পথে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এইচএম সাইফুল্লাহ্, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের নান্দাইলে জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাইফুল ইসলাম কে নেতাকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার মেরেঙ্গা বাজার নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম উপজেলার সিংরইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও এই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, যুবলীগের নেতা।

স্থানীয় ও পুলিশ জানায়, উপজেলার মুসুল্লি ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান ইফতেখার উদ্দিন বিপ্লব ভূঁইয়া বুধবার (৪ নভেম্বর) মারা যান। বৃহস্পতিবার দুপুরে মেরেঙ্গা স্কুল মাঠে তার জানাজার অনুষ্ঠিত হয়।

জানাজায় আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। সেখান থেকে ফেরার পথে মেরেঙ্গা বাজার সংলগ্ন আসতেই ডিবি পুলিশের একটি দল সাইফুল ইসলামকে বহনকারী মোটরসাইকেলের গতিরোধ করে তাকে গ্রেপ্তার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান,সাইফুল ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ