জাতীয়
নাসিরনগরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ : প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক


আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এমপি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপিয়া এমপি সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন প্রজন্মকে মাদকমুক্ত রেখে ক্রীড়ামুখী করতেই এই উদ্যোগ বলে প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।



