খুলনা

খুলনায় পরিবেশবাদী সংগঠন আর্ন’র আত্মপ্রকাশ

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের লক্ষ্য নিয়ে খুলনায় আত্মপ্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন আর্থওয়ার্ড অ্যাকশন ফর রেজিলিয়েন্স অ্যান্ড নেচার (ইএআরএন- আর্ন)। শুক্রবার বিকালে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

রুটেড ইন কমিউনিটিজ। গ্রোয়িং উইথ নেচার এই মূলমন্ত্র নিয়ে সংগঠনটি স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান, অভিজ্ঞতা ও অংশগ্রহণের ভিত্তিতে জলবায়ু সহনশীলতা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, প্রকৃতি সংরক্ষণ, টেকসই কৃষি ও জীবিকা, ওয়াশ, জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি, যুব ক্ষমতায়ন, গবেষণা, উদ্ভাবন এবং নীতি-অ্যাডভোকেসি নিয়ে কাজ করবে।

এই বিভাগের আরও সংবাদ

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অধ্যাপক ফারজানা কবিরকে আর্ন এর চেয়ারম্যান এবং অধ্যাপক শংকর কুমার মল্লিককে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আর্ন এর চিফ কো-অর্ডিনেটর তানিয়া সুলতানা। তিনি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মক্ষেত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশের অবক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি ও জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় স্থানীয় জনগণের জ্ঞান ও অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

আর্ন স্থানীয় জনগোষ্ঠী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি জলবায়ু-সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও প্রকৃতিবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করবে।

এই বিভাগের আরও সংবাদ