খুলনা

খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার নিরালা সংলগ্ন তালুকদার কমিউনিটি সেন্টারের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌণে ৯ টার দিকে উক্ত ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন নগরীর সোনাডাঙ্গা আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, মোস্তাকিম তালুকদার কমিউনিটি সেন্টারের নিকটে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করছিলেন। এসময় দুর্বৃত্তরা তার পিঠে এবং কোমরে ছুরি দিয়ে আঘাত করে। ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি রফিকুল আরও বলেন, অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ