রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে টিভি চ্যানেলের প্রধান নির্বাহী ও সাংবাদিকদের বৈঠক

রাজধানীতে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের প্রত্যাশা ও বিভিন্ন বিষয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের মতামত জানতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়।

বিরোধীদলীয় নেতার সভাপতিত্বে বৈঠকে দেশের প্রথম সারির টেলিভিশন চ্যানেলগুলোর কর্তাব্যক্তিরা অংশ নিয়েছেন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়েছেন।

বৈঠকের আগে জামায়াত নেতারা জানান, দেশের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে দিকনির্দেশনামূলক বিভিন্ন মতামত নিতে চান তারা। একই সঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী, সে বিষয়েও সাংবাদিকদের মতামত জানতে চাওয়া হবে।

দলটির নেতারা বলেন, দেশের গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের প্রত্যাশা এবং ভবিষ্যতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

এই বিভাগের আরও সংবাদ