দেশজুড়ে

বাংলাদেশ স্বপ্নসেতু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন

​বিশেষ প্রতিনিধি: সামাজিক উন্নয়ন ও মানবিক সেবামূলক কাজকে আরও গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ স্বপ্নসেতু স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ২ আগস্ট ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি সরদার মিরাজ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাদিম হোসেনের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

​নতুন এই কার্যনির্বাহী কমিটিতে সরদার মিরাজ হোসেন সভাপতি এবং মোহাম্মদ নাদিম হোসেন সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় তাদের দায়িত্ব বজায় রেখেছেন।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন: ​সিনিয়র সহ-সভাপতি রাশেদ মোল্লা, ​সহ-সভাপতি রেজাউল করিম দ্বীপ ও আনিকা তাহসিন।

​যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আশিক, শরিফুল হাওলাদার, ফজলে রাব্বি ও মোহাম্মদ সালমান। ​সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জিহাদ আহমেদ, ​সহ-সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জুনায়েদ, মো: তাওহীদুল ইসলাম রাহাত, মোহাম্মদ ইমন মোল্লা, সুমাইয়া হোসেন ও ফাহিম হোসেন, ​অর্থ সম্পাদক সাবরিনা আক্তার সুচি, ​দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম আলিফ, ​প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু ওবায়দা তাহিন, ​তথ্য ও প্রযুক্তি (আইটি) সম্পাদক মোহাম্মদ সোহেল, সমাজকল্যাণ সম্পাদক: তাওহিদ ইসলাম।

​সংগঠনটির মূল অঙ্গীকার “স্বপ্ন দেখি • স্বপ্ন গড়ি • স্বপ্ন ছুঁই”—এই স্লোগানকে কেন্দ্র করে নতুন নেতৃত্বের হাত ধরে মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা ও সার্বিক সামাজিক উন্নয়নে সংগঠনটি আরও জোরালো ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ