রাজধানী

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ-এর সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর আগারগাঁওয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী (অতিরিক্ত সচিব, গ্রেড-১)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩-এর চেয়ার সিটিং কমিটি ২০২৬-২০২৭-এর চেয়ারম্যান এবং GET কো-অর্ডিনেটর লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

সৌজন্য সাক্ষাৎকালে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উভয়েই দেশের উন্নয়ন ও জনকল্যাণে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ শেষে লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বলেন, দক্ষ নেতৃত্ব, কার্যকর সমন্বয় এবং সুসংগঠিত কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা ও মানবকল্যাণের পরিধি আরও সম্প্রসারণ করা সম্ভব। তিনি সরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ বাংলা একাডেমির আজীবন সদস্য। পাশাপাশি তিনি বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন, উদ্যোক্তা ক্লাব ফাউন্ডেশন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, খুলনা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি, বাংলাদেশ স্কাউট গাইড ফেলোশিপ, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এবং খুলনা চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে জনকল্যাণ, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে উপস্থিতরা আশাবাদ ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ