‘আমি এই বছরেই ফিরবো’ শেখ হাসিনার আরেকটি ভণ্ডামি: সোহেল তাজ


শেখ হাসিনার ‘এই বছরেই দেশে ফেরার’ ঘোষণাকে তাঁর আরেকটি ভণ্ডামি ও মিথ্যাচার বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে একথা বলেন তিনি।
‘আমি এই বছরেই ফিরবো: শেখ হাসিনা’ এই শিরোনামে শেখ হাসিনার একটি ছবি পোস্ট করে সোহেল তাজ লিখেছেন, ‘একজন মানুষের ইগো/অহংকার যে একটি দেশ এবং দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।’ ExecutiveBranch
তিনি আরও লিখেছেন, ‘গণহত্যা, গুম, খুন, দুর্নীতি করে, গণতন্ত্র কবর দিয়ে, মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার করে, দেশ এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে আওয়ামী লীগকে ধ্বংস করে ছাত্র/জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে গিয়ে, দুর্নীতি/লুটপাট করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা সেই টাকার পাহাড়ে বসে আবার এখন ফেরার কথা বলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছে।’
এই পোস্টে অনেকেই কমেন্ট করে তাকে সাধুবাদ জানিয়েছেন।
একজন লিখেছেন, ‘আপনি আপনার বোনদ্বয় এবং আপনার বাবার প্রতি বাংলাদেশের মানুষ শ্রদ্ধাশীল। আপনারা বরাবরই ন্যায়ের সাথে ছিলেন তার দৃষ্টান্ত প্রমাণ এই পোস্ট! শহীদ তাজ উদ্দিনসহ তার পরিবারের প্রতি রইলো সশস্ত্র শ্রদ্ধা ও স্যালুট।’



