দেশে হামের উপসর্গে একদিনে ৪ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আরও ৯৭৬ শিশু আক্রান্ত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৬৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৭ হাজার ৫২২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।
গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ২৮৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৭ হাজার ৬১৩ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬০৯ জন শিশুর মৃত্যু হয়েছে।



