চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, মাদক উদ্ধার

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একাধিক মামলার আসামি এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (২১ জুন) ভোরে সদর মডেল থানার পৌরএলাকার হুজরাপুর রেলবাগান এলাকায় পরিচালিত ট্রাস্কফোর্স অভিযানে মোসা. সেলিনা বেগম (৬৫) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযানকালে তার হেফাজত থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিভাগের আরও সংবাদ