রাজধানী

মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর গ্যাং প্রতিরোধে মুগদায় বিক্ষোভ মিছিল

মাদক, সন্ত্রাস, ধর্ষণ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে মুগদা থানা ওলামা পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব।
বিক্ষোভ মিছিলে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মিছিলটি এলাকায় প্রদক্ষিণ করে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ও কিশোর অপরাধ নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানায়।

এ সময় বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধ এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা সমাজের শান্তি, নিরাপত্তা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, মাদক, সন্ত্রাস, ধর্ষণ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ততার মাধ্যমে এসব অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ