জাতীয়

হাম উপসর্গে গেল আরও ৪ শিশুর প্রাণ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯২ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৫২।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ৫২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১।

এ ছাড়া গত ২৪ ঘন্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ৭৫। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ৩২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ হাজার ৫৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের আরও সংবাদ