জাতীয়
সংসদের অধিবেশন শুরু


ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হয়েছে।
আজ রোববার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।
গত বৃহস্পতিবার (১১ জুন) কার্যক্রম অধিবেশন কার্যক্রম স্থগিতের পর আজ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আবারও অধিবেশন শুরু হয়।



