জাতীয়

হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

আজ সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবেলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী অন্যান্য জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ ব‍্যক্তি উদ্যোগে কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যমানের এই সকল অত্যাবশ্যকীয় চিকিৎসা সামগ্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এর নিকট হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এই ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে ব‍্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জনাব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেড এর নির্বাহী পরিচালক শাহেদ কামাল।

এই বিভাগের আরও সংবাদ