সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে হাসপাতালে ডাঃ শফিকুর রহমান


সিনিয়র রিপোর্টার : জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে দেখতে ইবনে সিনা হাসপাতালে যান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান।
১ জুন সোমবার রাত ১০ ঘটিকার দিকে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে জামায়াত আমীর মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দো’য়া করেন।
এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



