জাতীয়

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

সোমবার (২৫ মে) সকালে ঈদগাহ ময়দান পরিদর্শনে এসে এসব কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ১২১টি কাতারে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন। সেখানে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রবেশপথ রাখা হয়েছে ৪টি এবং বের হওয়ার গেট করা হয়েছে ৭টি।

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশাসক জানান, ঈদের দিন দুপুর দেড়টায় কলাবাগান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী কোরবানির বর্জ্য পরিষ্কারের জন্য ১২ ঘণ্টা সময় বেঁধে দিলেও ৮ ঘণ্টার মধ্যে তা সম্পন্ন করতে চায় বলেও জানান আব্দুস সালাম।

এই বিভাগের আরও সংবাদ