ঢাকা

নিসচা’র ধামরাই কমিটি ঘোষণা: সভাপতি নাহিদ, সম্পাদক রফিকুল

রনজিত কুমার পাল (বাবু)সিনিয়র রিপোর্টার: জমকালো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকার ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে-২০২৬) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই সংগঠনের আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “প্রশংসা নয়, পরামর্শ দিন—নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রতিজ্ঞা নিন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির যুববিষয়ক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি, এসডিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সামছুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা কাজী মো. আব্দুর রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ