জাতীয়
রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনসংক্রান্ত কাজের কারণে রবিবার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকাল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা সাভার ও আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রবিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আমিনবাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস থাকবে না যেসব এলাকায়, সেগুলো হলো, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও তৎসংলগ্ন এলাকা। এসব এলাকার সব শ্রেণির গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।



