গাজীপুর

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী-সন্তানসহ পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতের কোনো এক সময় ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যা সন্তান ও শ্যালক নিহত হয়েছেন। সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত লাশগুলো দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।

কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ