জাতীয়
সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কার আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মে) সকালে মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে। ওই হজযাত্রীর নাম নিলুফা বেগম (৫৭)।
তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর জামুন গ্রামের ইব্রাহিম খলিলের সহধর্মিণী। তিনি তার স্বামীর সঙ্গে গত ২২ এপ্রিল পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হন।
পরিবার সূত্রে জানা গেছে, তিনি বুধবার (৫ মে) সৌদি টাইমস আনুমানিক রাত ১টা বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী।



