রাজধানী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে সাবেক শিক্ষার্থীদের ফোরাম গঠনের উদ্যোগ

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ১৯৯৪ ব্যাচের মনিরুল ইসলাম নাসির।

সভায় উপস্থিত সাবেক শিক্ষার্থীরা তাদের শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ১৯৯৭ ব্যাচের হাবিবুল্লাহ মাহবুব “আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম” নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

পরবর্তীতে ১৯৯৭ ব্যাচের জাহিদুল ইসলাম জুয়েল সংগঠনের আহ্বায়ক হিসেবে হাবিবুল্লাহ মাহবুবের নাম প্রস্তাব করেন, যা উপস্থিত সকলের সমর্থন লাভ করে। সভায় উপস্থিত সকল সাবেক শিক্ষার্থীকে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের আরও সংবাদ