ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, দাবি ট্রাম্পের


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ অভিযোগ করেছেন যে ইরান অসংখ্যবার যুদ্ধবিরতির নিয়ম ভেঙেছে। তবে ইরান ঠিক কী কী নিয়ম ভেঙেছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্পের এই মন্তব্যের কারণে মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানে দুই দেশের মধ্যে হওয়ার কথা থাকা শান্তি আলোচনা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরান সমুদ্রপথে চলাচলকারী জাহাজে গুলি চালিয়েছে, যা চুক্তির বিরোধী। অন্যদিকে ইরান এই অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছে, যুক্তরাষ্ট্র সমুদ্রপথ আটকে রেখে চুক্তির নিয়ম লঙ্ঘন করছে।
ট্রাম্প অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন না একটি নতুন ও বড় চুক্তি হচ্ছে, ততদিন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের এই অবরোধ চলতে থাকবে।
দুই দেশের এই পাল্টাপাল্টি দোষারোপে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।



