জাতীয়
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু


সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৭ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ১৮৮ শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে হামে নিশ্চিত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮০৫ জন এবং উপসর্গ নিয়ে আরও ২৫ হাজার ৯৩৫ জন আক্রান্ত হয়েছে।



