বরিশাল

হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩৩ পালিত

বরিশাল জেলার হিজলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বর্ষবরণ উপলক্ষে আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিatত হয়।

সকাল ১০টায় হিজলা উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের হাতে ছিল নতুন বছরের শুভেচ্ছা সংবলিত ফেস্টুন ও জাতীয় পতাকা।

​র‍্যালিতে প্রধান নেতৃত্ব দেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসাইন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খোকন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল ও যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মতিন তালুকদার তাদের সাথে মিছিলে অংশ নেন উপজেলা বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হিজলার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও সংবাদ