জাতীয়

ঈদুল ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় টহল জোরদার

সুমন,স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নৌপথে সার্বিক নিরাপত্তায় টহল জোরদার করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে কোস্ট গার্ড ইলেক্ট্রিক্যাল অফিসার লেঃ কমান্ডার এ এস এম ফাহাদুজ্জামান এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা, রুপসা, শরনখোলা,কয়রা, নলিয়ান, কৈখালী গুরুত্বপূর্ণ লঞ্চ,খেয়া,ফেরি ঘাট সমূহে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ড। যার মাধ্যমে যাত্রীদের নৌ যাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়।

কোস্ট গার্ডের এ কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদ-উল-ফিতর পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে উক্ত কার্যক্রম চলমান থাকবে বলেও জানান।

এই বিভাগের আরও সংবাদ