আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় ৪ ক্রু নিহত

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মার্চ) সকালে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, ‘বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যের মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’ খবর বিবিসি

এই বিভাগের আরও সংবাদ

সেন্টকম আরও জানায়, ঘটনার পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাদের দাবি, বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে শত্রুপক্ষের কোনো গোলাগুলির সংশ্লিষ্টতা নেই।

নিহতদের নাম-পরিচয় বর্তমানে গোপন রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী, স্বজনদের জানানোর ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টকম জানিয়েছিল, কেসি-১৩৫ রিফুয়েলিং বিমানটি ‘বন্ধুত্বপূর্ণ আকাশসীমায়’ বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় আরেকটি বিমান নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ