রাজধানী

ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা এক শিশুকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সকালে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

তবে, আটক চারজনের কারও নাম-পরিচয় জানায়নি পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ