ইমাম-খতিব ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় করলেন সাইফুল আলম নীরব


২৪ জানুয়ারি, ২০২৬ শনিবার সন্ধ্যায় ঢাকা ১২ আসন অন্তর্ভুক্ত তেজগাঁও,হাতিরঝিল, তেজগাঁও শিল্পাঞ্চল এবং শেরে বাংলা নগর থানার ইমাম-খতিব, ওলামা মাশায়েখদের সাথে রাজধানীর কে আই বি মিলনায়তনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা ১২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম নীরব।
উক্ত দোয়া ও মতবিনিবয় সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম , সঞ্চালনায় ছিলেন মাওলানা এল আমিন সাহেব ও মাওলানা মুফতি তারিকুর রহমান সাহেব , উপস্থিত আলেমদের মধ্যে বক্তব্য রাখেন তেজগাঁও রহিম মেটাল মাদ্রাসার মুহতামিম মুফতি নাসির সাহেব , বাবলি মসজিদের খতিব মুফতি মুস্তাফিজুর রহমান তেজগাঁও পি ডব্লিউ ডি জামে মসজিদ এর ইমাম মাওলানা আবু ইউসুফ , শেরে বাংলা নগর থানার আমবাগান জামে মসজিদ এর খতিব মাওলানা মোসলেহ উদ্দিন সাহেব সহ অন্যান্য আলেম সমাজের নেতৃবৃন্দ।

উপস্থিত বক্তারা সাইফুল আলম নীরবকে আলেম সমাজের প্রতিনিধি হিসাবেই পরিচয় করিয়ে দেন , এবং বলেন বিগত দিনের মোট আগামীতেও যেন সাইফুল আলম নীরবের পাশে থাকবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন আমি তেজগাঁও এর সন্তান হিসাবে আমি আপনাদের দোয়া ও ফুটবল প্রতীকে ভোট চাই এবং আমার কাছে জিতে আপনাদের কখনো আমার কাছে কিছু চাইতে জিতে হবেনা আপনারা আমাকে যেকোন প্রয়োজনে আপনারা পাশে পাবেন , আপনাদের সাথে বিগতদিনের মতো পাশে চাই সকলকে। এদেশের মুসলমানদের সচেতন ভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কে মোকাবেলা করতে হবে এবং একটি গোষ্ঠী পবিত্র ধর্ম ইসলাম কে ব্যবহার করে তারা ভোটের মাঠে এনে বিভিন্ন ধরণের টিকেট দিচ্ছে অথচ ইসলাম আমাদের কে এধনের কিছু শিক্ষা দেয়নি। আমরা এদেশের আলেম সমাজকে সাথে নিয়ে এই ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন।





