রাজনীতি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর ৫ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬) বিকেলে আয়োজিত এই দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

দোয়া মাহফিলে আহসান কবির মনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা পর্বে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ও দেশবাসীর প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ