ক্যাম্পাস

ন্যায় বিচারের দাবিতে কুয়েট শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯ ব্যাচের এক শিক্ষার্থী আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ও তৎকালীন প্রশাসনের নির্যাতনের বিচার না হওয়ায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ৮ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে তিনি কুয়েট এর প্রশাসনিক ভবনের বারান্দায় ন্যায় বিচারের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছেন।

তার দাবিগুলো হচ্ছে –নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত প্রতিবেদন প্রকাশ, ঘটনার সঙ্গে জড়িত তৎকালীন কুয়েট প্রশাসনের মূল হোতাদের শাস্তি নিশ্চিতকরণ এবং ক্ষতিপূরণ ও ক্যারিয়ার পুনর্গঠন।

জাহিদুর রহমান তার সহপাঠীদের উদ্দেশ্যে বলেন, “আমি জানি না আমার এই একার লড়াই কতদূর যাবে। কিন্তু আমি জানি, সত্যের জয় একদিন হবেই। আমি শুধু বিচার চাই।”

জাহিদুর রহমান আরও বলেন, “আমার এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।”

এই বিভাগের আরও সংবাদ