ফার্স্টলেডিকে ‘পুরুষ’ বলায় ১০ জনের সাজা


ফ্রান্সের ফার্স্টলেডি ব্রিজিত ম্যাক্রন সম্পর্কে অনলাইনে বিদ্বেষমূলক মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে ১০ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন প্যারিসের একটি আদালত। ব্রিজিত জন্মগতভাবে একজন ‘পুরুষ’ ছিলেনÑ সামাজিক মাধ্যমে এমন ভিত্তিহীন গুজব ছড়ানোর অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, যাদের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মধ্যে স্কুলশিক্ষক, আর্ট গ্যালারির মালিক ও ধর্ম প্রচারকও রয়েছেন। আদালত এই ১০ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। এর মধ্যে রয়েছে অনলাইন হয়রানি বন্ধে বাধ্যতামূলক সচেতনতামূলক কোর্স থেকে শুরু করে আট মাসের স্থগিত কারাদণ্ড।
এ ছাড়া এক আবাসন ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যিনি বিচার চলাকালে আদালতে অনুপস্থিত ছিলেন। কয়েকজন সাজাপ্রাপ্তেেক সামাজিক মাধ্যম ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান।





