গণসংহতি আন্দোলনের ১৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণসংহতি আন্দোলন-জিএসএর ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে।
জিএসএর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানান, আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য দল থেকে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১৬ জন প্রার্থীর মনোনয়ন ইতিমধ্যে বৈধ ঘোষিত হয়েছে।
তারা জিএসএর দলীয় প্রতীক মাথাল মার্কায় নির্বাচন করবেন। তিনি জানান, আর দুই জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার কারণ অনুসন্ধান সাপেক্ষে আপিল করা হবে।
গণসংহতি আন্দোলন-জিএসএর যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত হয়েছে:
১) মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬)
২) তাসলিমা আখতার (ঢাকা-১২)
৩) তরিকুল সুজন (নারায়ণগঞ্জ-৫)
৪) মোঃ বাচ্চু ভূঁইয়া (ঢাকা-৩)
৫) জাহিদুল আলম আল-জাহিদ (চট্টগ্রাম-৪)
৬) নাছির উদ্দীন তালুকদার (চট্টগ্রাম-৬)
৭) অঞ্জন দাস (নারায়ণগঞ্জ-৩)
৮) দীপক কুমার রায় (লালমনিরহাট-৩)
৯) এ্যাডভোকেট বিলকিস নাসিমা রহমান (ঢাকা-১৮)
১০) নাহিদা জাহান (ব্রাহ্মণবাড়িয়া-৫)
১১) তাহামিদা ইসলাম তানিয়া (নাটোর-২)
১২) মোস্তাফিজুর রহমান রাজীব (ময়মনসিংহ-৪)
১৩) মো. নজরুল ইসলাম সরকার (ময়মনসিংহ-৫)
১৪) ফিদেল নঈম (জামালপুর-৩)
১৫) সৈয়দ মো. হাসান মারুফ রুমী (চট্টগ্রাম-৯)
১৬) একেএম শামসুল আলম (ময়মনসিংহ-১০)
আপিল করা হবে:
১) ফাতেমা রহমান বীথি (টাঙ্গাইল-৫)
২) সেন্টু আলী (নাটোর-১)





